Categories: রাজ্য

চোর সন্দেহে গনপিটুনির জেরে যুবকের মৃত্যু, উত্তেজনা হলদিয়ায়

Advertisement

প্রসূন ব্যানার্জি, স্টিং নিউজ, পূর্ব মেদিনীপুরঃ চোর সন্দেহে গনপিটুনির জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো হলদিয়ার ভবানীপুর এলাকায়। মৃত যুবকের নাম সেখ রসিদ।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হলদিয়ার একটি পেট্রোলপাম্পে দাঁড়িয়ে থাকা লরির ভেতর থেকে একটি মোবাইল ফোন ও ১২ হাজার টাকা চুরি হয়ে যায়। লরির ড্রাইভার স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানায়। তারা স্থানীয় একজজনকে ধরে, তার কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করে।

কিন্তু ওই যুবক জানায় মোবাইল ফোনটা তার কাছে থাকলেও, সিমটা রয়েছে সেখ রসিদের কাছে। তখন স্থানীয় যুবকরা রবিবার দুপুরে সেখ রসিদকে চুরি যাওয়া ১২জার টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এমনকি তাকে মারধরও করা হয় বলে অভিযোগ।

কিন্তু তখনকার মত বিষয়টি মিটমাট হয়ে গেলেও বিকেলে সেখ রসিদকে ফের ফোন করে বাড়ি থেকে প্রায় ২ কিমি দূরে ডাকা হয়। সেখানেই তাকে মারধর করে অচৈতন্য অবস্থায় ফেলে রাখা হয়।

স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে সেখ রসিদকে উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক থাকায় তাকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

2 months ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

4 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

6 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

9 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

10 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

11 months ago