Categories: সাহিত্য

সাঁতরাগাছি বাকসাড়া লিটল ম্যাগাজিন মেলা ও শিশু মিলন উৎসব

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ সাঁতরাগাছি পাখিরালয় সংলগ্ন মিলন তীর্থ প্রাঙ্গণে প্রথম বর্ষ লিটল ম্যাগাজিন মেলা ও শিশু মিলন উৎসব অনুষ্ঠিত হল। আয়োজক সাবাস নামে একটি সংগঠন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক পান্ডব গোয়েন্দার লেখক এবং অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত মাননীয় ষষ্ঠিপদ চট্টোপাধ্যায় মহাশয় ।

উপস্থিত ছিলেন নীতিশ বিশ্বাস প্রাক্তন জয়েন্ট রেজিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয় ও সর্বভারতীয় ভাষা মঞ্চের সম্পাদক ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক বরুণ চক্রবর্তী এবং সুরজিৎ চক্রবর্তী । সভায় সভাপতিত্ব করেন দেবব্রত ঘোষ মলয় ।সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন অমিতাভ দাস। সূচনা সঙ্গীতে ছিলেন ঈশিতা খাঁ । উদ্বোধক সাহিত্য জীবনের দীর্ঘ সফল ইতিহাস তুলে ধরেন। নীতীশ বিশ্বাস মাতৃভাষা রক্ষার প্রসঙ্গ ঐক্যমত হবার কথা বলেন।

বরুণ চক্রবর্তী বলেন সময়ের সংকটে ধর্ম জাতীতত্ত্ব শিক্ষা এবং মেলা মেলবন্ধন উৎসবে যেন ছায়া না ফেলে।দ্বিতীয় দিনে উপস্থিত সম্মানীয় সন্দীপ দত্ত সম্পাদক লিটল ম্যাগাজিন মেলা ড. শৈবাল চট্টোপাধ্যায় ড. অরুণ মন্ডল প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় গীতশ্রী সাহা প্রমূখ। সকলেই সৃষ্টি সাহিত্যকে বাঁচিয়ে রাখতে ভাষার উপর আগ্ৰাসন রুখতে সচেতন ভাবে এই মেলবন্ধন দৃঢ় করার কথা বলেন । আজ জনমানসে ও শিশুর মনন থেকে বইয়ের পাতা উল্টানোর অভিধান পাল্টে যাচ্ছে।এই সময় এই উদ্দোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।লিটল ম্যাগাজিনের সেই বিবর্তনের কাথাই তুলে ধরেন সন্দ্বীপ দত্ত। বিদ্যাসাগর ও নারী শিক্ষার উপর আলোকপাত করেন প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়।

মেলা মঞ্চে সাবাস বার্তা লিটল ম্যাগাজিন সংখ্যা, ইলশেগুঁড়ি প্রকাশনার কুঁড়ি সহ পত্র পত্রিকা ও তরুণ কিশোর দীপাঞ্জন সাহার কাব্যগ্রন্থ প্রকাশ পায়।মেলার দ্বিতীয় দিনে শিল্পী দীননাথ সাহা একটি লাইভ ক্যানভাসে শিল্প তুলে ধরেন। সেটা এই অনুষ্ঠানে বিক্রি হয়ে যায়। মেলা কে এগিয়ে নিয়ে যাবার যারা অক্লান্ত ভাবে সাথে ছিলেন চিত্তরঞ্জন ব্যানার্জী ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তুষার কান্তি বিশ্বাস সমীর সরকার বাসুদেব দাস শিবু দত্ত মৌসুমী লাহেরী নন্দা পোড়েল মেলায় বিজ্ঞান মঞ্চ সহ ২০ টি স্টল এবং কবি কন্ঠে কবিতা পাঠ গান শ্রুতি নাটক কথায় মেলার অঙ্গন ভরে যায়। অনুষ্ঠান সঞ্চালনায় দিলীপ পাল । সমবেত জাতীয় সঙ্গীত গেয়ে সমাপ্তি ঘোষণা হয়।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

2 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

3 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

4 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

4 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

4 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

4 months ago