Categories: রাজ্য

রক্তদান শিবির ও অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করলো ধুবুলিয়া কসমস ক্লাব

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ রবিবার এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করলো নদিয়ার ধুবুলিয়ার কসমস ক্লাব। এদিন সকাল ১০টা থেকে ওই রক্তদান শিবির শুরু হয়। ক্লাবের সদস্য সহ এলাকার সচেতন মানুষজন ওই শিবিরে রক্তদান করেন।

ক্লাব সূত্রে খবর, এদিন মোট ৪৫ জন রক্তদান করেন ওই রক্তদান শিবিরে। তবে এলাকার বেশ কয়েকজন মহিলাও এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে, এদিন একটি শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয় ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন ক্লাব কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, এলাকার সাধারণ মানুষের স্বার্থে ধুবুলিয়ার দেবনাথ মার্বেলস -এর মালিক তারক দেবনাথ ওই অ্যাম্বুলেন্স দান করেছেন ক্লাবকে।

ক্লাবের এক কর্মকর্তা জানান, দেবনাথ মার্বেলস -এর মালিক তারক দেবনাথ বরাবরই একজন মানবদরদী মানুষ। তিনি সবসময় নিজেকে সামাজিক কর্মসূচিতে যুক্ত রাখতে ভালোবাসেন।

এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

1 month ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

3 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

6 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

7 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

8 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

8 months ago