স্টিং নিউজ সার্ভিস: খোলা আকাশের নিচে কৃষ্ণনগর স্টেশন প্রাঙ্গণে আগামী ২৩শে এপ্রিল ২০২৩ রবিবার বিকেল ৪:৩০ টায় কৃষ্ণনগর জীবনের ঐকতান অনুষ্ঠিত করতে করতে চলেছে “স্টেশন থিয়েটার ফেস্টিভাল ২০২৩” ।
এর আগে কৃষ্ণনগর জীবনের ঐকতান গ্যারেজ নাটক,বন নাটক পরিবেশন করেছেন।এবার তারা স্টেশনের প্রাঙ্গণে “স্টেশন থিয়েটার ফেস্টিভাল ২০২৩, এ অনুষ্ঠিত করতে চলেছে চারটি পথ নাটক। প্রথম নাটক “কথা নাট্য সংস্থা”র প্রযোজনা “সাবান কেসে ময়লা”।
রচনা ও নির্দেশনা- গণপতি নস্কর। দ্বিতীয় প্রযোজনা কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর ছাড়পত্র বিভাগ ধুবুলিয়ার পরিবেশ সচেতনতামূলক দ্বিতীয় প্রযোজনা -” অরণ্যের কান্না আর না”। রচনা ও নির্দেশনা- শুভ্রা রায়। তৃতীয় প্রযোজনা বিসর্গ নাট্য সংস্থার “কৌটো”।প্রয়োগ- দ্বৈপায়ন।
চতুর্থ দর্শনে কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর যেকোনো নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ মূলক নাটক- “ড্রাগ কিলস লাইফ”। রচনা নির্দেশনা- শুভ্রা রায়। থিয়েটার সমাজ পরিবর্তনের হাতিয়ার আর কৃষ্ণনগর জীবনের ঐকতান প্রতিনিয়ত তাদের কাজের মধ্যে দিয়ে তার নমুনা তুলে ধরছে সমাজের সামনে। এ এক প্রশংসনীয় কর্মযজ্ঞ।
“মাথার ওপর খোলা আকাশ
পায়ের নিচে মাটি
মিলেছি আজ ছাতিম তলায়
গোটা আকাশ ছাতি
আমরা হাঁটি যেখানে
মাটি মানিনা প্রতিবন্ধক ।”
স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…
কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…
স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…
স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…
স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…
অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে…