অনুষ্ঠিত হল স্টেশন থিয়েটার ফেস্টিভ্যাল- ২০২৩

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস: খোলা আকাশের নিচে কৃষ্ণনগর স্টেশন প্রাঙ্গণে ২৩শে এপ্রিল ২০২৩ তারিখে রবিবার বিকেল ৫ টায় কৃষ্ণনগর জীবনের ঐকতান অনুষ্ঠিত করল পথ নাটক উৎসব। এক অসাধারণ নামকরন “স্টেশন থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৩” যা সকলের দৃষ্টি আকর্ষন করল। প্রায় ৫০ থেকে ৫৫ জন জীবনের ঐকতানের শিল্পী সহযোদ্ধারা ঢাক ঢোল বাজিয়ে উৎসবের শুভ সূচনা এ এক অভিনব প্রয়াস। একসাথে সকলের কন্ঠে ধ্বনিত হল


“আমরা দেবো বোবাকে ধ্বনি,
খোঁড়াকে দ্রুত ছন্দ।
অসম্ভবের পথে হেঁটেই
আমদের আনন্দ….।”


এর আগে কৃষ্ণনগর জীবনের ঐকতান গ্যারেজ নাটক,বন নাটক এবং কৃষ্ণনগর রবীন্দ্রভবনে আন্তর্জাতিক নাট্যোৎসব পালন করেছেন। এবার তারা স্টেশনের প্রাঙ্গণে “স্টেশন থিয়েটার ফেস্টিভাল ২০২৩, এ অনুষ্ঠিত করল চারটি পথ নাটক। প্রথম নাটক “কথা নাট্য সংস্থা”র প্রযোজনা “সাবান কেসে ময়লা”। রচনা ও নির্দেশনা- গণপতি নস্কর। দ্বিতীয় প্রযোজনা কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর ছাড়পত্র বিভাগ ধুবুলিয়ার পরিবেশ সচেতনতামূলক দ্বিতীয় প্রযোজনা -” অরণ্যের কান্না আর না”। রচনা ও নির্দেশনা- শুভ্রা রায়। তৃতীয় প্রযোজনা বিসর্গ নাট্য সংস্থার “কৌটো”।

প্রয়োগ- দ্বৈপায়ন। চতুর্থ দর্শনে কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর যেকোনো নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ মূলক নাটক- “ড্রাগ কিলস লাইফ”। রচনা নির্দেশনা- শুভ্রা রায়। জীবনের ঐকতানের সম্পাদিকা শুভ্রা রায় বলেন- থিয়েটার সমাজ পরিবর্তনের হাতিয়ার আর কৃষ্ণনগর জীবনের ঐকতানের মেয়েরা প্রতিনিয়ত তাদের কাজের মধ্যে দিয়ে তার নমুনা তুলে ধরার চেষ্টা করে চলেছে সমাজের সামনে। কিছুটা হলেও যদি আমরা সমাজের কুদিকগুলির পরিবর্তন ঘটাতে পারি তবেই আমাদের পথচলা এবং সমাজ সচেতনতা মূলক নাটক করা সার্থক হবে । এ এক প্রশংসনীয় কর্মযজ্ঞ এবং সাহসী পদক্ষেপ কৃষ্ণনগর জীবনের ঐকতান নাট্যগোষ্ঠীর।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Tags: News

Recent News

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

2 weeks ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

1 month ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

2 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

2 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

2 months ago

নারীর মর্যাদা রক্ষায় রাজ্যজুড়ে ‘অঙ্গীকার যাত্রা’—১৬ ডিসেম্বর কলকাতায় সমাপনী সমাবেশ

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে…

2 months ago