স্টিং নিউজ সার্ভিস: তলায় চলমান অনশনের তৃতীয় দিনে উত্তেজনা চরমে পৌঁছেছে। সোমবার সন্ধ্যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা বউবাজার থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, অনশনমঞ্চে বসার জন্য যে চৌকি আনা হয়েছিল, তা পুলিশ বাজেয়াপ্ত করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় পুলিশের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদে জড়ান জুনিয়র ডাক্তাররা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। স্লোগানে স্লোগানে ভরে ওঠে বউবাজার থানার চারপাশ। উত্তেজিত চিকিৎসকেরা থানা প্রাঙ্গণের মূল গেটের সামনেই বসে অবস্থান নেন, যা আরও উত্তেজনার সৃষ্টি করে।
এই ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি। আন্দোলনকারীরা দাবি করেছেন, তাঁদের অনশন চলবে যতক্ষণ না তাঁদের দাবি পূরণ করা হয়।
স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…
স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…
স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…
কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…
স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…
স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…