Categories: সাহিত্য

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুনীতিকুমার স্মারক বক্তৃতা

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: ভাষাচার্যের জন্মদিনকে সামনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শুরু হল সুনীতিকুমার স্মারক বক্তৃতা। “সুনীতিকুমার জাতীয় অধ্যাপক ও ভাষা বিশেষজ্ঞ। তাঁরই জন্মদিনে তাঁকে নিয়ে যে স্মারক সূচনা হল সেটি নিশ্চিতরূপে অভিনব। বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে এই বক্তৃতা সিরিজ গবেষকদের সমৃদ্ধ করবে।” প্রদীপ জ্বালিয়ে আলোচনাসভার উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পার্থসারথি দে এমনই জানালেন।


বাংলা ভাষাতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক সুখেন বিশ্বাস জানালেন, “রবীন্দ্রনাথের একাধিক লেখায় সুনীতিকুমারের প্রসঙ্গ আছে। সুনীতিকুমারই ও.ডি.বি.এল গ্রন্থে দেখিয়েছেন, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কিন্তু কথ্য রূপে সেটি আরও প্রাচীন। বাংলা ভাষা গবেষণায় তাঁর অবদানকে স্মরণে রেখেই বিভাগে স্মারক বক্তৃতার সূচনা হল।”

সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী তকমা পাওয়ায় স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘বাংলা ভাষায় ধ্রুপদীয়ানা’। মূল বক্তা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ। তিনি জানালেন, “বাংলা সাহিত্যের প্রাচীনত্ব এবং এর যে অনন্য ঐতিহ্য, তার জন্যে এই ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। এতে আমরা সকলেই আনন্দিত এবং ভাবীকালের ছাত্রছাত্রীদের এই গৌরব নিশ্চয়ই প্রাণিত করবে।”

প্রায় চারশো ছাত্রছাত্রী ও গবেষকের উপস্থিতিতে আজকের সভায় উপস্থিত ছিলেন সাবিত্রী নন্দ চক্রবর্তী, প্রবীর প্রামাণিক, সঞ্জিৎ মণ্ডল, শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, তুষার পটুয়া, পীযূষ পোদ্দার, সীমা সরকার প্রমুখ।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

15 hours ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

2 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

4 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

7 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

8 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

9 months ago