Categories: রাজ্য

কালীগঞ্জের মীরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইবাদুর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: নদীয়ার কালীগঞ্জ থানার মীরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ৯ ডিসেম্বর সোমবার অভিযোগ জানানো হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে। কালীগঞ্জের ভুরুলিয়া গ্রামের বাসিন্দা শেখ মহম্মদ মাইনুল ইসলাম (৪২), একজন সাধারণ নাগরিক, অভিযোগ করেছেন যে তিনি চরম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। মাইনুল ইসলামের অভিযোগ, ২ ডিসেম্বর ২০২৪ তারিখে বেলা ১১:৫৭ মিনিট নাগাদ জানকিনগর উত্তরপাড়া থেকে পলাশী ফুলবাগান মোড়ের দিকে যাওয়ার পথে এই নির্মম ঘটনাটি ঘটে।

ঘটনার দিন, মাইনুল ইসলাম মোটরবাইকের পিছনে চেপে যাচ্ছিলেন। পথিমধ্যে মীরা বাজারের বুলেট হোটেলের কাছে পৌঁছালে তিনি লক্ষ্য করেন যে, পুলিশ লরি চালকদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করছে। তিনি দাবি করেন, পুলিশ সন্দেহ করে যে তিনি মোবাইলে এই ঘটনার ভিডিও রেকর্ড করছিলেন। কিন্তু পুলিশ মোবাইল ঘেঁটেও এমন কোনো ভিডিও পায় নি বলে মইনুলের দাবি।  

অভিযোগ অনুসারে, এক পুলিশ আধিকারিক অরুন কুমার দে তার মোবাইল কেড়ে নেন এবং তাকে মারধর শুরু করেন। পরে তাকে থানায় নিয়ে গিয়ে আরও শারীরিক নির্যাতন করা হয়। মাইনুলের অভিযোগ, ফাঁড়ির আরও দুই পুলিশকর্মী সঞ্জয় ঘোষ এবং ফাঁড়ির ইনচার্জ ওবাইদুর রহমান ওরফে ইবাদুর রহমান লাথি সহ নানাভাবে ব্যাপক মারধোর করে। বিশেষ করে লাথি মারেন মাইনুলের দুই কানে।  

অভিযোগকারী মাইনুল ইসলাম ( নীল জ্যাকেট, গলায় মাফলার), ডানদিক থেকে দ্বিতীয় জন

নির্যাতনের ফলে গুরুতর আহত অবস্থায় মাইনুল ইসলামকে স্থানীয় মীরা পি.এইচ.সি-তে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থার গুরুত্ব বুঝতে ব্যর্থ হন এবং জেলা হাসপাতালে স্থানান্তর না করেই তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে যাওয়ার পর, মাইনুল ইসলাম তার কানে রক্তপাত এবং শ্রবণশক্তি হ্রাস অনুভব করেন। তার পরিবার তাকে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে পুলিশ সেখানেও হুমকি দিয়ে তাদের চলে যেতে বাধ্য করে। পরে, পরিবারের সদস্যরা তাকে বহরমপুর নিবেদিতা নার্সিংহোমে ভর্তি করেন, যেখানে চিকিৎসকরা জানান, তার দুই কান স্থায়ীভাবে ৭৫% ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাইনুল ইসলাম স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন। কিন্তু তার দাবি, থানার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তাকে এবং তার পরিবারকে ভীতি প্রদর্শন করা হচ্ছে। এই ঘটনার পর, এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষী পুলিশকর্মীদের শাস্তি এবং মাইনুল ইসলামের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়ে স্থানীয়রা প্রশাসনের প্রতি প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, মীরা ফাড়ির ইনচার্জ এবাদুর রহমান স্টিং নিউজকে বলেন, ওকে কোনো মারধোর করা হয়নি। ওর অভিযোগ থাকলে অভিযোগ করুক। আমার রিপোর্ট আমি দেবো। আমি ওর মেডিলক্যাল করিয়েছি। মারধোর করলে তো মেডিক্যালে ধরা পড়তো।

এ ঘটনায় এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, সাধারণ মানুষের বিশ্বাস, পুলিশ সুপার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করবেন এবং নির্যাতনের শিকার ব্যক্তিকে ন্যায়বিচার দেবেন।

অভিযোগ পত্র:

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

15 hours ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

2 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

4 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

7 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

8 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

9 months ago