Categories: রাজ্য

জাহিরের নেতৃত্বে কৃষ্ণনগর-২ ব্লকে শক্তি বৃদ্ধি করলো তৃণমূল কংগ্রেস

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস: ২৬ শের বিধানসভা ভোটের আগে নদিয়ার কৃষ্ণনগর ২নং ব্লকে তৃণমূল কংগ্রেসের জমি আরও শক্ত হল। শনিবার সন্ধ্যায় নওপাড়া-২ নং অঞ্চলে বিজেপি ও সিপিআই(এম-এল) সহ বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জানা গিয়েছে, নওপাড়া-২ -এর তৃণমূলের অঞ্চল সভাপতি জাহির মন্ডলের নেতৃত্বে এই সাফল্য এসেছে।

যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জিলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর-২ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় মুখার্জী, কৃষ্ণনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুচিত্রা বিশ্বাস, নওপাড়া-২ অঞ্চল সভাপতি জাহির মন্ডল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। এদিন সোনাতলা সর্দারপাড়ার এই অনুষ্ঠানে যোগ দেন ৩৭ নং বুথের বিজেপি সভাপতি অরুণ হাজরা, প্রাক্তন সিপিআই(এম-এল) সদসয সেন্টু হাজরা, সিপিআই(এম-এল) কর্মী শোভা হাজরা সহ শতাধিক কর্মী-সমর্থক।

এদিন, তৃণমূলের অঞ্চল সভাপতি জাহির মন্ডল স্টিং নিউজকে বলেন, “আজ বিজেপি ও সিপিআই(এম-এল) সহ বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। সোনাতলা, রূপদহ, পাথরাদহ, চুয়াখালি, কালিনগর, চরমহৎপুর গ্রাম থেকে মানুষেরা আসেন তৃণমূলে যোগ দিতে। মূলত মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হতে।”

অন্যদিকে, রাজনৈতিক ওয়াকিমহলের ধারণা, অঞ্চল সভাপতি জাহির মন্ডল যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাতে গত পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল থেকে যারা বিমুখ হয়েছিলেন, এবার তারাও ফের তৃণমূলে ফিরে আসবেন।

মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও জাহির মন্ডলের উপরেই ভরসা রাখছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। গত পঞ্চায়েত ভোটে যেভাবে নওপাড়া-২ অঞ্চলে জাহির মন্ডল তৃণমূলের ধ্বসকে সামাল দিয়ে সাফল্য এনে দিয়েছিলেন তাতেই তার প্রতি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ভরসা আরও দ্বিগুন হয়ে যায়। এমনই ধারনা অনেকের। ব্লক তৃণমূলের মুখেও জাহিরের নেতৃত্বের প্রশংসা শোনা যায় প্রায়ই।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

1 month ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

3 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

6 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

7 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

8 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

8 months ago