খাজুরী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথম অনুষ্ঠিত হল বার্ষিক পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিকনিক

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার সদর ১ নং চক্রের অন্তর্গত খাজুরী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথম অনুষ্ঠিত হল বার্ষিক পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিকনিক। গত ৬ ফেব্রুয়ারি, ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সুচনা হয়। প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে সারিবদ্ধ ভাবে পুরো গ্রাম ঘোরানো হয়। এই প্রভাত ফেরিতে খাজুরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অংশ নেন খাজুরী জুনিয়র হাই স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।

এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেনীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের গলায় মেডেল পড়িয়ে দেওয়া হয় ও তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।  এছাড়াও আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্ত বিদ্যালয়ের ১৫ জন ছাত্র ছাত্রীকে মেডেল দেওয়া হয় ।

পুরষ্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, কবিতা, অঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বিদ্যালয়ের বহু ছাত্র ছাত্রী।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সন্মানীয় ব্যাক্তি, অভিভাবক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী ও পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

শিক্ষক সুমন ভট্টাচার্য বলেন, অনুষ্ঠান শেষে আমরা সকল ছাত্র ছাত্রীদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। মেনুতে ছিল ভাত, মাংস, চাটনি ও নলেন গুড়ের রসগোল্লা।

বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা ঐশ্বর্য দাস বলেন, আমাদের অনুষ্ঠান সফল হয়েছে। ছাত্রছাত্রীরা খুবই খুশি।আমরা প্রতিবছর এই অনুষ্ঠান চালিয়ে যাবো।

এমন অনুষ্ঠান দেখে এলাকার মানুষজন স্বভাবতই খুশি। গ্রামবাসীদের বক্তব্য, ১৯৬১ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম এই ধরনের অনুষ্ঠান আয়োজিত হল।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

2 months ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

4 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

6 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

9 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

10 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

11 months ago