Categories: রাজ্য

দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো কৃষ্ণনগরে

Advertisement

অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া: দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার একদিকে চলছে হিন্দুদের দোল উৎসব, অপরদিকে মুসলিমদের চলছে রমজান মাস, সঙ্গে এদিন আবার জুম্মাবার। এদিন দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির এক চিত্র দেখা গেল শহরে।
জানা গেছে, হিন্দু ধর্মালম্বী মানুষরা যখন হোলি খেলে বাড়ি ফিরছেন, তখন জুম্মার নামাজ শেষে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন পথ চলতি হিন্দু ভাইবোনদের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা পানীয়।

অনেকেই বলছেন, হিন্দু-মুসলিম সম্প্রীতির এই চিত্র সত্যিই মনোমুগ্ধকর। কবি নজরুল ইসলামের সেই কবিতা যেন আজ সার্থক- “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।

বর্তমান সময়ে এই রকম সম্প্রীতির চিত্র খুব কমই দেখা যায়। এদিন সম্প্রীতির এই প্রয়াসকে কুর্ণিশ জানিয়েছেন কৃষ্ণনগরের যুব তৃণমূল নেতা কৌশিক মজুমদার।

তিনি বলেন, এই কাজের মাধ্যমে বাংলার যে মেল বন্ধন, কৃষ্টি-কালচার সেটা ফের একবার এই শহরে পুনঃপ্রতিষ্ঠা করলো।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

2 months ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

4 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

6 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

9 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

10 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

11 months ago