Categories: রাজ্য

নদিয়ায় প্রায় ৩ কেজি হেরোইন উদ্ধার, পলাশীপাড়া থানায় গ্রেফতার ১

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: অবৈধ মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল পলাশীপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার কাবলিখালি ব্রিজ এলাকায় চালানো এক অভিযানে প্রায় ২.৯৬৯ কেজি সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৩ কোটি টাকা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পলাশীপাড়া থানার এসআই বসুদেব সাধুখাঁনের নেতৃত্বে এবং ওসি শ্রী সুমিত কুমার ঘোষ, তেহট্টের এসডিপিও শ্রী শুভতোষ সরকার ও নাকাশিপাড়া সার্কেলের আইসি মোঃ মাহিউল ইসলামের উপস্থিতিতে সকাল ১১:৩৭ থেকে ১২:৪২-এর মধ্যে এই অভিযান চালানো হয়। গোটা অভিযানটি ভিডিওগ্রাফি সহ সম্পন্ন হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আশাদুল শেখ ওরফে বাদ্দিন (৩০), পিতা- আব্দুল শেখ, বাড়ি বড়ো নলডহা উত্তর পাড়া, থানাঃ পলাশীপাড়া, জেলাঃ নদিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি কাবলিখালি ব্রিজের কাছে একটি নাইলনের ব্যাগ কারোর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছিল। সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তখন তার কাছ থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট উদ্ধার হয়, যাতে বাদামি রঙের গুটির মতো পদার্থ ছিল, যা হেরোইন বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া হেরোইনের ওজন প্রায় ২ কেজি ৯৬৯ গ্রাম।

দুপুর ১২:৫৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনের ২১(সি) ধারায় মামলা রুজু করা হয়েছে (পলাশীপাড়া থানার মামলা নং ২১৬/২০২৫, তারিখ ০৯.০৫.২০২৫)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা। এটি নদিয়া জেলার সাম্প্রতিক কালের অন্যতম বড় মাদক উদ্ধারের ঘটনা। তদন্ত চলছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

2 months ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

4 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

6 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

9 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

10 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

11 months ago