জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ পরিদর্শন শুরু হতে চলেছে। শিক্ষার মান, সরকারি প্রকল্পের বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রম এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া নবান্নের এক সরকারি নির্দেশিকা (মেমো নং: 1476-MD) অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় স্বীকৃত ও অস্বীকৃত নির্বাচিত মাদ্রাসাগুলিতে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদিয়া জেলার জন্য পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট ডিরেক্টর, ডিরেক্টরেট অব মাদ্রাসা এডুকেশন জুলফিকার হাসান (WBCS-Exe.)-কে।
সরকারি নির্দেশে জানানো হয়েছে, পরিদর্শনের সময় শিক্ষার পরিবেশ, সরকারি প্রকল্পের বাস্তবায়ন, নথিপত্র, অবকাঠামো এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে নির্ধারিত ফরম্যাটে রিপোর্ট জমা দিতে হবে। ১৫ জুলাইয়ের মধ্যে পরিদর্শন শেষ করে ২১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…
স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…
স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…
কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…
স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…
স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…