Categories: জাতীয়

কাশ্মীরে পাক সেনার গুলিতে নিহত নদিয়ার তেহট্টের জওয়ান সুবোধ ঘোষ

Advertisement

স্টিং নিউজ সার্ভিস, তেহট্ট, নদিয়াঃ মাত্র ২৪ বছরেই জীবনের যবনিকা নামল অন্যান্য তিন জওয়ানের মধ্যে নদীয়ার তেহট্টর বাসিন্দা সুবোধ ঘোষ নামে এক সেনা জওয়ানের। আর সেই মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই পরিবার সহ গোটা গ্রাম শোকস্তব্ধ । দীপান্বিতা উৎসবে আলোর রোশনাইয়ের পরিবর্তে অন্ধকার নেমে এল গ্রাম সহ মৃত জওয়ানের পরিবারে। যার জেরে কালীপুজোর সন্ধ্যায় গ্রামের সমস্ত বাড়িতেই দীপাবলীর আলোর পরিবর্তে নেমে এল আঁধার। শুক্রবার সন্ধ্যার কিছু আগে মৃত জওয়ান সুবোধ ঘোষের মা বাসন্তী ঘোষের কাছে ফোনে ছেলের মৃত্যু সংবাদ পৌঁছায়।

শুক্রবার কাশ্মীর উপত্যকায় উরিতে পাকসেনাদের গুলিতে তিন সেনা জাওয়ান এবং বিএসএফ সহ ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে নদীয়ার তেহট্ট মহকুমার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সেনা জওয়ান সুবোধ ঘোষ। অন্যান্যদের সঙ্গে শহীদ হয়েছেন সেনা জওয়ান সুবোধ ঘোষ। পাঁচজনের সংসারে একমাত্র উপার্জনশীল ছিল মৃত সেনা জওয়ান সুবোধ।

আজ থেকে বছর চার আগে সেনাবাহিনীতে যোগ দেন রঘুনাথপুরের বাসিন্দা সুবোধ ঘোষ। এরই মধ্যে বছর খানেক আগে বিয়েও করেন মৃত সেনা জওয়ান। বাবা , মা ও স্ত্রী অনিন্দিতা ও একটি তিন মাসের সন্তানকে নিয়ে সুখের সংসার। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, লকডাউনের মধ্যে গত জুলাই মাসে একবার বাড়ি এসেছিলেন সেনা জওয়ান সুবোধ। তারপর আগস্ট মাসে ফিরে গিয়ে সামনের ডিসেম্বরে ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল।

পাক সেনার গুলিতে মৃত্যু হওয়া জওয়ানের একমাত্র কন্যা সন্তানের মুখ আর দেখা হলনা। ছোট্ট তিন মাসের শিশুকন্যাটিও তার বাবাকে আর কোনও দিন দেখতে পাবেনা। শহীদ জওয়ানের বাবা পেশায় ভাগ চাষী গৌরাঙ্গ ঘোষ জানান , তাদের এক মেয়ে ও এক ছেলে। সুবোধ সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর সংসারের হাল অনেকটাই ফিরছিল। মাত্র ২৪ বছরের তরতাজা ছেলেকে যে এভাবে হারাতে হবে, আমরা কেউ ভাবতেই পারছিনা।

মা বাসন্তী ঘোষ বলেন, শুক্রবার সন্ধ্যার কিছু আগে ফোন করে সুবোধের স্ত্রীর খোঁজ করছিল। তখনও ছেলের মৃত্যুর খবর জানতে পারেনি। পরে সেনাবাহিনীর তরফে ছেলের মৃত্যুর খবর জানান হয়। এক মাত্র ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল বাসন্তী দেবী ও তার পরিবার।

মৃত জওয়ান সুবোধের স্ত্রী অনিন্দিতা ঘোষ জানান, গত বৃহস্পতিবারও দিনভর খোঁজ খবর নিয়েছিল । তারপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দুঃসংবাদ এসে পৌঁছায়। কি করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছিনা। একথা বলেই আপন মনে বিড়বিড় করতে লাগলেন অনিন্দিতা দেবী।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

2 months ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

4 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

6 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

9 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

10 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

11 months ago