Categories: রাজ্য

২০ নভেম্বর মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা ‘দূর্গা কথা’, নায়কের চরিত্রে কৃষ্ণনগরের যুবক

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস, নদিয়াঃ সতীদাহ প্রথার ভয়ংকর পরিনতির কথা আমাদের সকলের কমবেশি জানা। এবার বড় পর্দায় আসতে চলেছে সতীদাহ প্রথা নিয়ে তৈরী সিনেমা ‘দূর্গা কথা’।

বিপ্রদাস ঘোষ প্রযোজিত “দুর্গা কথা” মুক্তি পাচ্ছে 20 নভেম্বর 2020 শুক্রবার। পূর্ণদৈর্ঘ্যের এই কাহিনীচিত্র সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে এই প্রতিবাদী বাংলা সিনেমা।

কোন অলৌকিক ঘটনা নয়, বাস্তব ঘটনারই প্রতিফলন ঘটবে সিনেমার পর্দায়। মুখ্য চরিত্র দুর্গার কষ্ট ও মানসিক যন্ত্রণাকে তুলে ধরেছেন ছবির পরিচালক। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগরের ছেলে বীর (বিপ্রদাস ঘোষ) এবং অভিনেত্রী মিঠি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আশিস মালো, রাজু ঠক্কর, সি কৌশিক, বিশু, দেব (শিশু শিল্পী) প্রমুখ।

সিনেমাটির সিনেম্যাটোগ্রাফার করেছেন রণবীর সাহা, সম্পাদক রক্তিম সাহা, সঙ্গীত পরিচালনা করেছেন নীলাদ্রিশেখর।

সামনেই কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজো, তার আগে ঘরের ছেলের সিনেমা মুক্তিতে খুশি শহরবাসী।

বিপ্রদাস ঘোষ স্টিং নিউজকে জানান, তিনি প্রায় ৭ বছর ধরে অভিনয় করছেন। ইতিমধ্যে তিনি ‘আপদ’ ও ‘ওস্তাদের মার শেষ রাতে’ বাংলা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি একটি হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেছেন। ছবিটির নাম হল সিঙ্গুর, এ রেসকিউ অপারেশন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

1 month ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

4 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

5 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

6 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

6 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

6 months ago