Categories: রাজ্য

ধুবুলিয়ায় স্ত্রীকে পুড়িয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা, গুরুতর জখম দুই কন্যা

Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ স্ত্রীকে পুড়িয়ে খুন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠলো এক ব্যক্তির অভিযোগ। ঘটনায় গুরুতর জখম দুই নাবালিকা কন্যা।

রবিবার রাত ১০ঃ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার ১৯ নং শারদা পল্লীতে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সীমা বাসফোর (২৩)। আহত দুই কন্যার নাম বিন্দিয়া বাসফোর (৬) ও সান্ধিয়া বাসফোর (৩)। সকলের বাড়ি ধুবুলিয়ার ১৯ নং শারদাপল্লীতে।

সূত্রের খবর, বছর আটেক আগে ধুবুলিয়া টিবি হাসপাতাল এলাকার সীমার সাথে বিয়ে হয় ১৯ নং শারদা পল্লীর রাজা বাসফোরের সঙ্গে। রাজা বাসফোর পেশায় দিনমজুর। বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে একাধিক বিষয়ে ঝামেলা লেগে থাকতো।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রবিবার রাত ১০ঃ৩০ নাগাদ তাদের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। তারই মাঝে রাজা বাসফোর ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গুরুতরভাবে আঘাত করে কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে জ্বালিয়ে দেয়। অন্যদিকে, দুই নাবালিকা কন্যাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে নিজেও গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে রাজা বাসফোর।

প্রতিবেশীরা পোড়ার গন্ধ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। সীমা ও রাজাকে তড়িঘড়ি ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা সীমাকে মৃত বলে ঘোষণা করেন এবং রাজাকে কৃষ্ণনগরে শক্তিনগর হাসপাতালে গুরুতর অবস্থায় পাঠানো হয়।

অন্যদিকে, দুই নাবালিকা কন্যাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকেও ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে ফের তাদের কলকাতা এনআরএসে পাঠানো হয়।

সীমার ভাই স্থানীয় ধুবুলিয়া থানায় রাজা বাসফোরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

17 hours ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

2 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

4 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

7 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

8 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

9 months ago