Categories: রাজ্য

ভ্যান চালকের ঝুলন্ত দেহ উদ্ধার নাকাশিপাড়ায়

Advertisement
Advertisement

নবেন্দু ভট্টাচার্য, স্টিং নিউজ করেসপনডেন্ট, নাকাশিপাড়া, নদিয়াঃ শনিবার সকালবেলা এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম দিলীপ দাস (৬০), বাড়ি নাকাশিপাড়ার পশ্চিম জগদানন্দপুরে। ওই ব্যক্তি পেশায় ভ্যান চালক।

সূত্রের খবর, এদিন সকাল বেলা কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দিলীপ দাসের ঝুলন্ত দেহ দেখতে পান। মাঠের মধ্যে বাগানের একটি গাছের ডালে ঝুলছিল ওই ভ্যান চালকের দেহ।

খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে স্থানীয় নাকাশিপাড়া থানা পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দেহটিকে ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। তবে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

2 weeks ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

2 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

5 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

6 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

7 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

7 months ago