Categories: রাজ্য

বালিপুরে সেখ সাকিমের ফ্লপ শো, জোর সমালোচনা পুরশুড়ার বিধানসভা জুড়ে

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস, হুগলীঃ সায়নী ঘোষ আসবে বালিপুরে। এই প্রচার চালিয়ে জনপ্রিয়তা লাভ করতে গিয়ে কার্যত ফ্লপ শো হলো খানাকুল বালিপুরে একটি বস্ত্র দান অনুষ্ঠান। জানা গেলে এই অনুষ্ঠানের মূল আয়োজক হিসেবে ছিলেন তাঁতিশাল পঞ্চায়েত এলাকার দাপুটে তৃনমূল নেতা সেখ সাকিম।

একটা সময়ে তৃনমূল কংগ্রেসের বিশেষ পরিচিত মুখ হলেও তার বিভিন্ন কর্মকাণ্ডে দল তিতিবিরক্ত হয়ে উঠেছিলো। সাকিমের রাজনৈতিক ভিত নড়বড়ে হয়ে পরে।অনেকে মনে করছেন সাকিমের সেই পুরানো নিজস্ব গরিমা,রাজনৈতিক প্রভাবকে সকলের সামনে তুলে ধরতেই এমন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সপ্তাহ আগে থেকে যখন বিরাট হইচই ফেলে দেওয়া জোগার, তবে শেষ বেলায় দেখা গেলো এলাকার সেই চেনা কটা মুখের মাঝে একটু সম্মান বজায় রাখলো অভিনেত্রী তথা তৃনমূল কংগ্রেসের নেত্রী সায়ন্তিকা ব্যানার্জ্জী র উপস্থিতি।

উপস্থিত ছিলেন আরামবাগ জেলা তৃনমূল কংগ্রেসের সাংগঠিন চেয়ারম্যান।প্রশ্ন সায়ন্তিকা ব্যানার্জ্জী যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন সামনের আসনে বসে ছিলেন বস্ত্র উপহার নিতে আসা কিছু অসহায় মানুষের মুখ গুলো।তৃনমূল নেতৃত্বের একটা বিরাট অংশ গরহাজির থাকায় ফাঁকা ছিলো সামনের ভির।বেশ কয়েকজন স্টুডিও থেকে আনা ক্যামেরার চমক ছিলো।কেন লোক জমায়েত হলো না।তা স্পষ্ট নয়। ছিলো না বালিপুর পঞ্চায়েত এলাকার নেতৃত্ব। সূত্রে পাওয়া খবর বালিপুর স্কুল চলাকালীন স্কুলের কিছুটা অদুরেই চলছিলো এমন একটি অনুষ্ঠান।সেটাও কিভাবে সম্ভব উঠছে প্রশ্ন।

তৃনমূল রাজনৈতিক অপর একটি মহলের একাংশের দাবি সাকিমের অনুষ্ঠান যাতে ফ্লপ হয় বিভিন্ন ভাবে তারও চেষ্টা চলেছিলো।পুরশুড়া বিধানসভা জুরে যখন বিরাট ঘটা করে কোনো মিছিল,সভা অনুষ্ঠিত করতে অনেকে পিছু পা,এমন সময়ে পুরশুড়া বিধানসভার খানাকুল উদনা গ্রামের সেখ সাকিম একটি ক্লাবকে সামনে রেখে এই অনুষ্টান আয়োজন করেন। গরিব দুঃস্থ মানুষদের বস্ত্র উপহার তার সাথে পুরশুড়ার খরা জমিতে নিজেকে প্রভাবশালী পরিচিতি তৈরি করা।গোটা মাঠ ফাঁকা,শয়ে শয়ে চেয়ার পাতা থাকলেও সেরকম কোন তৃনমূল নেতৃত্ব চেয়ারে ছিলেন না।মঞ্চে ছিলো তার ডান হাত বাঁ হাতে থাকে সেই চেনা কটা মুখ।হয়তো সাকিমকে বয়কট করা হয়েছে, মঙ্গলবার দেখা গেলো আর পাঁচটা অতি সাধারণ একটি অনুষ্ঠানের মতো। ঢাঁক ঢোল পিটিয়ে এতো প্রচার করেও রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব কেউ গুরুত্ব দিলো না এই মাষ্টার প্লানে। তবে কি উদনার দাপুটে নেতা সাকিমকে গুরুত্ব দিতে নারাজ জেলা নেতৃত্ব? দান শিবির করে নিজেকে বিশেষ প্রভাবশালী বলে প্রচার থাকলেও তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে তার গ্রহনযোগ্যতা হয় তো তলানিতে ঠেকেছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

একটা সময়ে মহিলাদের সাথে চুটুল হিন্দি গানে নাচের সেই ভাইরাল হওয়া বিভিন্ন ঘটনায় শিরোনামে আসা এই তৃনমূল কর্মী দলকে অস্বস্তিতে ফেলেছিলো।তবে এবার বিরাট আয়োজন করে ফ্লপ শো হওয়ায় নিজে অস্বস্তিতে পরলো বলাই যায়।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

3 weeks ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

2 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

2 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

2 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

2 months ago

নারীর মর্যাদা রক্ষায় রাজ্যজুড়ে ‘অঙ্গীকার যাত্রা’—১৬ ডিসেম্বর কলকাতায় সমাপনী সমাবেশ

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে…

2 months ago