Categories: রাজ্য

খরদহে পাঁচিল তোলাকে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস: খরদহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার এক পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান পৌর প্রতিনিধির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পুকুরের পাশে পাঁচিল তুলে পুকুর-ভরাট করতে চাইছে বর্তমান কাউন্সিলর চম্পা দাস এমনটাই অভিযোগ প্রাক্তন কাউন্সিলার তাপস দাশগুপ্তের। খরদহ পৌরসভার এই 16 নম্বর ওয়ার্ড মহিলা প্রার্থী হওয়ায় চম্পা দাস এই ওয়ার্ড থেকে গত‌ পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছিলেন। পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত। খরদহ পৌরসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরে এই বিষয়ে চিঠিও দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপস বাবু।
প্রাক্তন কাউন্সিলরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বর্তমান কাউন্সিলর চম্পা দাস। পাশাপাশি বর্তমান কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলরকে তোলাবাজ বলে সম্বোধন করেছেন। প্রাক্তন কাউন্সিলর তার বিরুদ্ধে চক্রান্ত করছেন এমনটাই অভিযোগ এনেছেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পা দাস।আর শাসকদলের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর এর গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার জানান, পৌরসভা এ বিষয়টি সংবাদ মাধ্যমের কাছ থেকে জানার পর গোটা ঘটনার তদন্ত করবে আর পৌরসভা গত ভাবে উপযুক্ত ব্যবস্থা অবশ্যই নেবে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

2 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

3 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

4 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

4 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

4 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

4 months ago