চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী পিসিবি: ভারত সফরে আসবে বলে মনে করছেন নকভি

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: দু’দেশের রাজনৈতিক সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, ক্রিকেটের ময়দানে তা অন্তরায় হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর মতে, ভারত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে। শুধু ভারতই নয়, বিশ্বের সমস্ত দেশই পাকিস্তানে এসে এই প্রতিযোগিতায় অংশ নেবে।

পাকিস্তানের কড়া অবস্থান কিছুটা নমনীয় হয়েছে বলে মনে হলেও, নকভি স্পষ্ট জানিয়েছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত-সহ সকল দেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতীয় দলের অবশ্যই আসা উচিত। আমার মনে হয় না তারা সফর বাতিল করবে বা পিছিয়ে দেবে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব দেশকেই স্বাগত জানাতে প্রস্তুত।”

নকভি আশা প্রকাশ করেছেন যে, পূর্ববর্তী সফরের মতো এ বার যেন কোনও কারণেই সফর বাতিল না হয় এবং দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আবার নতুন উদ্যমে শুরু হয়।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

1 month ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

3 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

6 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

7 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

8 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

8 months ago