Categories: রাজ্য

মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভায় বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১০০০ কর্মী-সমর্থক, দাবি তৃণমূলের

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ আজব কান্ড মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কেন্দ্রে। ঠিক যে মুহূর্তে স্বজন-পোষণের অভিযোগে বিদ্ধ তৃণমূল, সেই মুহূর্তেই আবার তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়লো নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় এক হাজার কর্মী-সমর্থক, এমনটাই দাবি তৃণমূলের। এদিন ধুবুলিয়া পার্টি অফিসে দলত্যাগী কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের কারা মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জল বিশ্বাস।

দল ত্যাগীদের মধ্যে উল্লেখযোগ্য হল নদিয়া জেলা উত্তরের বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য কৃষান মোর্চার সভাপতি মহাদেব সরকারের খাসতালুক সাধনপাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি সদস্য পুলক সমাদ্দার ও ঘাটেশ্বরের বিজেপি নেতা গোপাল সাঁধুখা।

তৃণমূলের দাবি, ওই দুই বিজেপি নেতার নেতৃত্বে প্রায় ৫০ জন সক্রিয় বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে নাম লেখালেন।

সূত্রের খবর, গত রবিবার কৃষ্ণনগর-২ নম্বর ব্লকের ধুবুলিয়া ১৪ নং গ্রুপের সিপিএমের প্রাক্তন সদস্যা উন্নতি হালদারের নেতৃত্বে বেশ কয়েকশো সিপিএম কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন।

পাশাপাশি একই দিনে ১৪ নং গ্রুপের বিজেপি নেতা বুদ্ধদেব দাস ও গৌতম দাসের নেতৃত্বে তৃণমূলে যোগ দেন আরও কয়েকশো কর্মী-সমর্থক।

তৃণমূলের ধুবুলিয়া পার্টি অফিসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। ১৪ নং গ্রুপ ছাড়াও ১২ নং , টিবি হাসপাতাল ও সারদাপল্লী থেকেও বিজেপি ও সিপিএম ছেড়ে বহু কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। দলবদল প্রসঙ্গে ১৪ নং গ্রুপের প্রাক্তন বিজেপি নেতা বুদ্ধদেব দাস অভিযোগ করে বলেন, দীর্ঘ লকডাউন ও পরবর্তী আমফান ঝড়েও এলাকায় বিজেপি নেতাদের দেখা মেলেনি। সেখান থেকে দাঁড়িয়ে উজ্জ্বল বিশ্বাস ও তাদের কর্মীরা ত্রাণ সামগ্রী দেওয়া থেকে শুরু করে আমফান ঘূর্ণি ঝড়ের আবহে মানুষের পাশে থেকেছেন। তাদের কর্মকাণ্ডে পাশে থাকতে আমরা তৃণমূলে যোগ দিলাম।

মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক উজ্জ্বল বিশ্বাস বলেন, বিজেপি ও সিপিএমে কাজ করার জায়গা নেই। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিলেন।

তিনি দাবি করেন, রবিবার ও সোমবার মিলিয়ে এই দুই দিনে বিজেপি এবং সিপিএম ছেড়ে প্রায় এক হাজার কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

1 month ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

3 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

6 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

7 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

8 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

8 months ago