জলঙ্গী নদী বাঁচাতে কায়াক অভিযান শুরু, পরিবেশ রক্ষার বার্তা

Advertisement
Advertisement

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ করেসপনডেন্ট, তেহট্ট: নদী রক্ষা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুরু হলো এক অভিনব কায়াক অভিযান। জলঙ্গী নদীকে পুনরুজ্জীবিত করার বার্তা নিয়ে নদীয়া জেলার পলাশীপাড়া ঘাট থেকে কৃষ্ণনগর বিসর্জন ঘাট পর্যন্ত বিশেষ কায়াক অভিযানে অংশগ্রহণ করেছেন পরিবেশকর্মীরা। চার দিনের এই যাত্রা আজ শুরু হয়েছে, এবং অভিযান শেষ হবে আগামী ২৫ অক্টোবর কৃষ্ণনগরে।

“সেভ জলঙ্গী”, “ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন” এবং “হিমালয়ান ফুটপ্রিন্ট” এই তিনটি সংস্থা যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। “প্যাডেলস ফর এ কজ: রিভাইভিং জলঙ্গি, রিভাইভিং লাইফ” নামের এই কর্মসূচি নদী সংরক্ষণ এবং জলসম্পদ রক্ষার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

“সেভ জলঙ্গী”র সভাপতি ডক্টর যতন রায় চৌধুরী জানিয়েছেন, চার দিনের এই যাত্রাপথে চাঁদেরঘাট, বড় আন্দুলিয়া, চাপড়া এবং কৃষ্ণনগরের চারটি স্থানে প্রতিদিন সন্ধ্যায় পথসভা অনুষ্ঠিত হবে। পথসভাগুলিতে জলঙ্গী নদীর পরিবেশগত গুরুত্ব এবং এর পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হবে।

স্থানীয় মানুষজনের মধ্যে এই উদ্যোগ নিয়ে বেশ উৎসাহ দেখা দিয়েছে। পথসভাগুলির মাধ্যমে এলাকাবাসীকে জল সংরক্ষণ এবং নদী রক্ষার বিষয়ে সচেতন করা হবে, যা আগামী দিনের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

1 month ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

3 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

4 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

4 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

4 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

4 months ago