প্রয়াত দাদুর স্মৃতিতে রক্তদান শিবির নাতির

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার ধুবুলিয়ার পন্ডিতপুর গ্রামে দাদুর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন নাতি। আর এমন যোগ্য নাতির প্রংশাংয় পঞ্চমুখ এলাকার মানুষ । জানা গিয়েছে, পন্ডিতপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি প্রয়াত জনাব আলী সাহেবের নাতি বাবর আলী সেখ নবদ্বীপে ব্লাড ব্যাংকে চাকুরি করেন। পাশাপাশি সমাজসেবায় নিজেকে নিযুক্ত করেছেন। দাদুর স্মৃতিতে এবছর নিয়ে মোট তিনবার গ্রামে রক্তদান শিবির করলেন বাবর আলী সেখ।

রবিবার পন্ডিতপুর গ্রামের স্কুল মাঠে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মোট ৩৪ জন রক্তদান করেন । সদিচ্ছা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও রক্তদান করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃজনশীল নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদির মাধ্যমে বিনোদন দেওয়া হয় উপস্থিত সকলকে।

বাবর আলী সেখ বলেন, ক্যানসার, থ্যালাসেমিয়া রোগী বেড়েছে। তাঁদের রক্ত প্রয়োজন । সেই প্রয়োজন মেটাতে সাহায্য করবে এমন ধরনের রক্তদান শিবির। দাদুর স্মৃতির উদ্দেশ্যে এনিয়ে মোট তিনবার রক্তদান শিবিরের আয়োজন করলাম। আজকে আমি নিজেও রক্ত দিলাম।

নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫০ বারের বেশি রক্তদাতাদের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়। মানস রায় নামে নবদ্বীপের ৫৭ বছরের এক রক্তদাতা এদিন এই শিবিরে এসে রক্তদান করে তার ১০০তম রক্তদান পূরণ করেন। তার হাতেও এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়।      

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, সাহিত্যিক চৈতন্য দাস, সমাজসেবী সারিকুল ইসলাম, প্রদীপ বিশ্বাস ও তপন বসাক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।    

       

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

15 hours ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

2 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

4 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

7 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

8 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

9 months ago
https://youtu.be/eig9IQfR6HA?si=UAjAAMvR5sVKn6Zw