Categories: Uncategorized

কালিগঞ্জে লালের স্মরণসভায় মহুয়ার মঞ্চে মনসুর

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: গতকাল রবিবার নদিয়ার কালিগঞ্জের পলাশীতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মঞ্চে দেখা গেল মনসুর সেখকে। এদিন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কালিগঞ্জের তৃণমূল বিধায়ক প্রয়াত নাসির উদ্দিন আহমেদ (লাল) -এর স্মরণ সভার আয়োজন করা হয়। আর সেই স্মরণ সভা মঞ্চে যথারীতি আসন পেলেন মনসুর সেখ। যদিও তিনি কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে এখনও তৃণমূলে যোগ দেন নি। অনেকের মতে, মনসুর সেখের তৃণমূলে যোগ দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এর আগেও তাকে মুড়াগাছায় একটি অরাজনৈতিক মঞ্চে নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁর’ সাথে দেখা গিয়েছিল।

রাজনৈতিক মহল মনে করছে, মনসুর সেখ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ না দিয়েই যদি মহুয়ার সঙ্গে একই মঞ্চে আসন পেয়ে যান। তাহলে আগামীদিনে তৃণমূলে যোগ দিলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মনসুর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।

জানা গিয়েছে, মনসুর সেখ নিজের শত শত অনুগামীদের নিয়ে হাজির হন ওই স্মরণ সভায়। তিনি বলেন, ” আমি মহুয়া মৈত্রের কাছ থেকে একটি মেসেজ পাই। তিনি লোকজন নিয়ে স্মরণ সভায় উপস্থিত থাকার কথা বলেছিলেন। তাই আমি প্রায় ১০০টি ছোটো গাড়িতে করে এক হাজার লোক নিয়ে আমি এই স্মরণ সভায় যোগ দিতে এসেছি।”

সূত্রের খবর, কৃষ্ণনগর-২ নং ব্লকের বেশকিছু তৃণমূল নেতা মনসুর সেখের তৃণমূলে আসা আটকাতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁদের দাবি, মনসুর সেখকে কিছুতেই তৃণমূলে নেওয়া যাবে না। যারা তার তৃণমূলে আসা আটকাতে চাইছেন তারা বেশীর ভাগই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ঘনিষ্ঠ।

অন্যদিকে, মনসুর সেখ ইতিমধ্যে মহুয়াপন্থী বলে এলাকায় বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। তিনি মহুয়ার হাত ধরেই তৃণমূলে প্রবেশ করতে চান বলে সূত্রের খবর।

রাজনৈতিক মহলের আরও দাবি, কৃষ্ণনগর-২ নং ব্লকে যারা তৃণমূল করেন তারা প্রায় সকলেই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের অনুগামী। মনসুর সেখ তৃণমূলে যোগ দিলে তিনি মহুয়ার অনুগামী হয়েই থাকবেন। ফলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি চাপড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়ার মতই হবে। কেউ বিধায়ক পন্থী, কেউ সাংসদ পন্থী। পাশাপাশি, কৃষ্ণনগর-২ নং ব্লক তৃণমূলেও অন্য রাজনৈতিক মোড় নিতে পারে।

সূত্রের আরও খবর, যারা গত পঞ্চায়েত ভোটে কৃষ্ণনগর-২ নং ব্লকে তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছিলেন তারা মনসুরের নেতৃত্বে মহুয়াপন্থী হয়ে ফের তৃণমূলে ফিরবেন।

এখন দেখার বিষয়, মনসুর কবে, কোথায়, কিভাবে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন !

উল্লেখ্য, মনসুরের বাড়ি ধুবুলিয়ার বটতলায়। তিনি গত পঞ্চায়েত ভোটে কৃষ্ণনগর-২ নং ব্লকের একটি জিলা পরিষদ আসনে তৃণমূলের নজরুল বিশ্বাসের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

2 months ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

4 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

6 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

9 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

10 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

11 months ago