Categories: রাজ্য

প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বাড়ির সামনে আইনজীবীদের বিক্ষোভ

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং সিবিআই (CBI) অফিসার উপেন বিশ্বাসের সল্টলেকের বাড়ির সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি। বেশ কিছু আইনজীবী সেখানে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, উপেন বিশ্বাস পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে পরিচিত হলেও তিনি সেই সম্প্রদায়ের জন্য কোনো কাজ করেননি।

বিক্ষোভকারী আইনজীবীদের বক্তব্য, “আমাদের আন্দোলনের তিনটি প্রধান ইস্যু আছে। আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই যে উপেন বিশ্বাসকে আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের আইকন ভাবতাম। কিন্তু দীর্ঘদিন মন্ত্রী ও চেয়ারম্যান পদে থাকার পরেও তিনি সেই সম্প্রদায়ের জন্য কিছুই করেননি। বরং আমাদের ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করেছেন।”

তাদের আরও অভিযোগ, “উনি সাধারণ মানুষের ফোন ধরেন না, দেখা করতে গেলে সাক্ষাৎ দেন না। অথচ আরএসএস প্রধান মোহন ভগবতকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ভোজসভার আয়োজন করছেন! এই ধরনের স্বার্থান্বেষী ব্যক্তিদের আমরা আর মেনে নেব না। ভবিষ্যতে যেসব নেতা ব্যাকওয়ার্ড ক্লাসের নাম ভাঙিয়ে সুবিধা নিচ্ছেন, তাদের প্রত্যেকের বাড়ির সামনেই আমরা বিক্ষোভ করব।”

তবে এই বিক্ষোভের পরও আইনজীবীদের সঙ্গে দেখা করেননি উপেন বিশ্বাস।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস ছাড়েন উপেন বিশ্বাস। তিনি তৃণমূল নেতৃত্বকে ইমেল করে নিজের দলত্যাগের কথা জানান। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে তৃণমূলের অবস্থানের সঙ্গে তার মত পার্থক্য ছিল বলে জানা যায়। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১১ সালে বাগদা আসন থেকে বিধায়ক হয়ে তিনি রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। এছাড়া, এসএসসি দুর্নীতি নিয়েও তিনি প্রকাশ্যে সরব হয়েছিলেন।

দেখুন ভিডিও:-

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

2 months ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

4 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

6 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

9 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

10 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

11 months ago