চাকদহের JRSET ল কলেজে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্ট

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET ল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক ফুটবল টুর্নামেন্ট। এদিনের খেলায় কলেজের ছাত্রদের অংশগ্রহণ করতে দেখা যায়। এই ফুটবল টুর্নামেনন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করেছে বলে জানা যায়। প্রথম দিনের খেলায় অংশগ্রহণকারী দল গুলি হচ্ছে Five Years 2nd Sem, Five Years 4th Sem, Five Years 10th Sem, 3 Years 2nd Sem, 5 Years 6th Sem এবং 3 Years 4th Sem. জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়। প্রথম খেলাটি শুরু হয় দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত।
কলেজ কর্তৃপক্ষ খুব সুষ্ঠভাবে এই টুর্নামেন্ট পরিচালনা করেন এবং ছাত্রদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যাবস্থাও করে। জানা গিয়েছে কলেজে এই প্রথম এত বড় আকারে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।

কলেজের প্রিন্সিপাল ড. পারমিতা ধর চক্রবর্তী স্টিং নিউজ কে জানান ছাত্রছাত্রীরা সবে তাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিয়েছে তাই তাদের ট্রেস দূর করা এবং মানসিক ও শারীরিক উন্নতির জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাথে তিনি আরও জানান ছাত্রদের ডাকে সারা দিয়ে তিনি আগামী দিনে সেপ্টেম্বর – অক্টোবরের দিকে ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করবেন। কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগে বেজায় খুশি কলেজের ছাত্র ছাত্রীরা।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

3 weeks ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

2 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

3 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

3 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

3 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

3 months ago