Categories: রাজ্য

চাপড়ায় টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কা, মৃত ৭, আহত অনেকে

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস: টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কায় মৃত্য হল এক শিশু সহ ৭ জনের। ঘটনায় জখম আরও অনেকে। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার লক্ষীগাছায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে।

পুলিশ জানিয়েছে- মৃতরা হলেন , সান্তনা বিবি বয়স ৩২, রহিমা বিবি বয়স ৩৩, পারভিনা বিবি বয়স ৩৫, অমিত ঘোষ বয়স ৩৫, রোহন সেখ বয়স ১৬, পুতুল মল্লিক বয়স ২৬, তারকিন মল্লিক বয়স ৩।
কারও বাড়ি চাপড়া থানা এলাকায়, কারও বা নাকাশিপাড়া থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি স্করফিয়ো কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিকে থেকে আসা তিনটি টোটোকে পর পর ধাক্কা মারে গাড়িটি। চারাতলা পেট্রল পাম্পের কাছে টোটোর সঙ্গে সংঘর্ষ হয় ওই গাড়ির।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যায় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরে এক শিশু-সহ তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনায় আহত আরও ১০ জনকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে আরও চার জনের মৃত্যু হয়। সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়িই। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

3 weeks ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

2 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

3 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

3 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

3 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

3 months ago