Categories: রাজ্য

নদিয়ার হোগলবেড়িয়া থানার অভিযানে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার, ধরা পড়ল এক পাচারকারী

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস: নদিয়া জেলার হোগলবেড়িয়া থানার পুলিশ শনিবার রাতে এক বড় ফেনসিডিল পাচারের চেষ্টা রুখে দিয়েছে। হোগলবেড়িয়ার নমোপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

ধৃত ব্যক্তির নাম ধীরজ মন্ডল। তিনি হোগলবেড়িয়া এলাকার বাসিন্দা।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হোগলবেড়িয়া থানার ওসি দীপঙ্কর মন্ডলের নেতৃত্বে পুলিশ একটি দল গঠন করে। শনিবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে নমোপাড়ায় অভিযান চালানো হয়।

ওসি দীপঙ্কর মন্ডল স্টিং নিউজ-কে জানান, “এই অভিযানটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। পাচারকারীরা ফেনসিডিল বোতলগুলো বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। হোগলবেড়িয়া থানা আন্তর্জাতিক সীমান্তের খুব কাছেই। ঘটনাস্থলে ৬-৭ জন পাচারকারী ছিল, যারা মাথায় বস্তা করে বোতল নিয়ে যাচ্ছিল। আমরা একজনকে ধরতে পারি, বাকিরা পালিয়ে যায়।”

গ্রেপ্তার ধীরজ মন্ডলকে রবিবার তেহট্ট আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পলাতক পাচারকারীদের খোঁজ করছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

3 weeks ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

2 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

3 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

3 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

3 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

3 months ago