Categories: রাজ্য

তীব্র দাবদাহে রক্ত সংকটে পাশে ধুবুলিয়া কসমস ক্লাব, মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ত্রিপল বিতরণ

Advertisement
Advertisement

স্টিং নিউজ, নদিয়া: প্রচণ্ড গরমে রাজ্যের বিভিন্ন হাসপাতালে যখন রক্ত সংকট দেখা দিয়েছে, ঠিক সেই সময় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে মানবিক উদ্যোগ নিল নদিয়ার ধুবুলিয়া বটতলা কসমস ক্লাব। রোববার সকালে আয়োজিত এই শিবিরে মোট ৭০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। শুধু ক্লাব সদস্যরাই নয়, এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

এছাড়াও, কৃষ্ণনগর-২ ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৮ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানায় ক্লাবটি। মঞ্চে তাঁদের উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। উপহারস্বরূপ দেওয়া হয় মিষ্টির প্যাকেট ও অক্সফোর্ড ডিকশনারি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ধুবুলিয়া থানার ওসি সৌরভ কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এরকম মানবিক উদ্যোগ নেওয়ায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ধুবুলিয়া কসমস ক্লাবের ভূয়সী প্রসংশা করে বলেন, “ধুবুলিয়া কসমস ক্লাবের এই উদ্যোগ খুবই প্রসংশনীয়। তারা সবসময় মানুষের পাশে থাকে। মাণব কল্যাণে তারা কাজ করে।”

এদিন ক্লাবকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।

ক্লাব সদস্য সাহেব শেখ বলেন, “পড়াশোনায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। তাঁদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতেই এই উদ্যোগ।”

রক্তদান প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের সদস্য নজরুল বিশ্বাস বলেন, “রক্তদান মহৎ দান। একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এক ব্যাগ রক্তের গুরুত্ব অপরিসীম। এই দাবদাহে কসমস ক্লাব যে রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

এছাড়া, অনুষ্ঠানে দুঃস্থ পরিবারের মধ্যে ত্রিপল বিতরণও করা হয়। ক্লাবের এই বহুমুখী সমাজসেবামূলক কর্মকাণ্ডে খুশি ও কৃতজ্ঞ এলাকার সাধারণ মানুষ।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

1 month ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

4 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

5 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

6 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

6 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

6 months ago