Categories: সাহিত্য

তিতলি সাহিত্য সম্মানে সম্মানিত বিশিষ্ট শিশু সাহিত্যিক ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

Advertisement

স্টিং নিউজ, নদিয়া: ধুবুলিয়ার মেঘছায়া ভবনে তিতলি পত্রিকার দপ্তরে এক স্নিগ্ধ অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট শিশু সাহিত্যিক ও গবেষক ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়-কে প্রদান করা হল তিতলি সাহিত্য সম্মান। পত্রিকার সম্পাদক শ্যামাপ্রসাদ ঘোষ উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মান জ্ঞাপন করেন। এরপর পত্রিকার প্রকাশক বন্দনা ঘোষ তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন। সম্মানের অংশ হিসেবে দেওয়া হয় একটি মানপত্র এবং একটি মিষ্টির প্যাকেট।

জানা গিয়েছে, ড. গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের শিশু-কিশোর অ্যাকাডেমির এক্সিকিউটিভ বডির সদস্য। বর্তমান বাংলার অন্যতম স্বনামধন্য, খ্যাতিমান ও সুপরিচিত শিশু সাহিত্যিক এবং গবেষক হিসেবে তাঁর পরিচিতি বহুদিনের। অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে গবেষণা করে তিনি পিএইচডি অর্জন করেছেন। বাংলা ছড়ার বিবর্তন নিয়ে তাঁর ডিলিট-এর কাজ সমাদৃত হয়েছে সাহিত্য মহলে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা দুশোরও বেশি, যা বাংলা শিশু সাহিত্যের ভান্ডারকে করেছে সমৃদ্ধ।

পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় তিতলি সাহিত্য পত্রিকার ৩৩তম বর্ষের ৪৬তম সংখ্যার উদ্বোধন। ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়সহ উপস্থিত বিশিষ্টজনেরা নতুন সংখ্যার উদ্বোধন করেন।

এদিন তপন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট গীতিকার গোবিন্দ প্রামানিক-কে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকেও উত্তরীয়, মানপত্র ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মান জানানো হয়।

গান, কবিতা, গীতি-আলেখ্য ও বক্তৃতায় সজ্জিত এদিনের মনোজ্ঞ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক নীলাদ্রী শেখর সরকার। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল সাহিত্য, সংস্কৃতি এবং সৃজনশীলতার অনবদ্য আবহ।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা: বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি…

14 hours ago

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

2 months ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

4 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

7 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

8 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

9 months ago