Categories: রাজ্য

কৃষ্ণনগরে চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীদের বেতন বন্ধ—অবিলম্বে বেতন চালুর দাবিতে বিক্ষোভ

Advertisement
Advertisement

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়া: দীর্ঘ আট থেকে নয় মাস ধরে বেতন না পেয়ে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন সরকারি হাসপাতালগুলোর চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীরা। দায়িত্ব পালন করেও পারিশ্রমিক না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে জেলা স্বাস্থ্য আধিকারিকের (CMOH) দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন কৃষ্ণনগর জেলা হাসপাতালসহ একাধিক সরকারি হাসপাতালের নিরাপত্তা কর্মীরা।

নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, টানা ৮–৯ মাস ধরে বিনা বেতনে তাঁদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। নিয়মিত দায়িত্ব পালন করেও মাসিক বেতন থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এই বিষয়ে হাসপাতাল সুপার থেকে শুরু করে জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বহুবার আবেদন জানিয়েও মেলেনি কোনও সমাধান।

বিক্ষোভকারীরা জানান, এর আগে জেলা স্বাস্থ্য আধিকারিক তাঁদের দাবি বিবেচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন চালু করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বহু মাস কেটে গেলেও পরিস্থিতির বদল হয়নি। ফলে আজ বাধ্য হয়েই প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে CMOH দপ্তরের সামনে বসতে হয়েছে তাঁদের।

নিরাপত্তা রক্ষীদের দাবি—অবিলম্বে বকেয়া বেতন প্রদান এবং নিয়মিত মাসিক বেতন চালু করতে হবে। না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে তাঁরা ইঙ্গিত দিয়েছেন।


Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

3 weeks ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

2 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

3 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

3 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

3 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

3 months ago