Categories: রাজ্য

SIR আবহে ফের অস্বস্তি — ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য নবদ্বীপে

Advertisement
Advertisement

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়া: নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাস্থলে পৌঁছে নবদ্বীপ থানার পুলিশ উদ্ধার হওয়া কার্ডগুলির সত্যতা যাচাই শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কার্ডগুলির নাম–ঠিকানা এলাকার বহু বাসিন্দার সঙ্গে মিলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন, তাঁদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে। ফলে একই নামের নকল বা অতিরিক্ত ভোটার কার্ড কীভাবে রাস্তায় এল, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতর।
বিজেপির অভিযোগ— SIR আবহে অনিয়মের আশঙ্কা আগেই তুলেছিল তারা, আর এই উদ্ধার সেই আশঙ্কারই প্রমাণ। তাঁদের দাবি, তৃণমূল ভড়কে গিয়ে কারচুপির পথে হাঁটছে।

তবে নবদ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এতে তৃণমূলের কোনও ভূমিকা নেই, বরং এটি বিজেপির চক্রান্ত।” পাশাপাশি তিনি পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন নির্বাচন কমিশনের কাছে।

শহরের ব্যস্ত হাসপাতাল রোডের মতো জায়গায় এমন সংবেদনশীল নথি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। কে বা কারা এতগুলি ভোটার কার্ড ফেলে গেল, উদ্দেশ্যই বা কী— তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

3 weeks ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

2 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

3 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

3 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

3 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

3 months ago