Categories: রাজ্য

করিমপুর ব্লক–২ -এ স্ট্রিটলাইট প্রকল্প ঘিরে পোস্টার বিতর্ক, শাসক–বিরোধীর সংঘাত তীব্র

Advertisement
Advertisement

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ, নদিয়া: নদিয়া জেলার করিমপুর ব্লক–২ এর দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতের দিঘলকাঁদি গ্রামে স্ট্রিটলাইট প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। গতরাতে বুথ ৭৭ ও ৭৮-এ হঠাৎই কিছু পোস্টার দেখা যায়, যেখানে দাবি করা হয়েছে—প্রতিটি বুথে ২ লক্ষ টাকা ব্যয়ে ৮৫টি স্ট্রিটলাইট “নির্মাণ” করা হয়েছে। এই দাবি ঘিরেই শুরু হয়েছে তীব্র টানাপোড়েন।

গ্রামের বিজেপির নির্বাচিত সদস্য অভিযোগ করেন, তারা বিজেপির সদস্য হওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে তাদের এলাকায় উন্নয়নমূলক কাজ আটকে রাখা হচ্ছে। তাদের দাবি, বাস্তবে কোনো স্ট্রিটলাইট লাগানোই হয়নি, অথচ পোস্টারে ‘কাজ সম্পূর্ণ’ বলে ঘোষণা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতৃবৃন্দ এবং ওই সদস্যের স্বামী জানান, তাঁরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে জানাবেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার কথাও বলা হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতে স্ট্রিটলাইট প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। পোস্টার টাঙিয়ে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তাদের।

অভিযোগের জবাবে দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল স্বীকার করেন যে সাইনবোর্ডে ভুল হয়েছে। তবে দুর্নীতির অভিযোগ তিনি উড়িয়ে দেন।

তাঁর কথায়, “লেখায় ভুল হয়েছে, এটা মানছি। কিন্তু কাজ শুরুর আগে জিও-ট্যাগিং করতে হয়। এখানে কোনো দুর্নীতি নেই।”

তিনি আরও জানান, সময়সূচি ঠিক হলে এবং কাজ শুরু হলে স্থানীয় নির্বাচিত সদস্যদের স্বাক্ষর নিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যেমন উন্নয়ন হচ্ছে, তেমনই দিঘলকাঁদিতেও হচ্ছে বলে দাবি তাঁর।


“বিরোধীরা এখানে হওয়া উন্নয়ন দেখতে পাচ্ছেন না,” মন্তব্য প্রধানের।

কার্তিকবাবু আশ্বস্ত করেছেন যে তিনি দিঘলকাঁদির মানুষের পাশে আছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

3 weeks ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

2 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

3 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

3 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

3 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

3 months ago