ধুবুলিয়ায় জমজমাট ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’, রুপসা কুইন তেহট্ট চ্যাম্পিয়ন

Advertisement
Advertisement

স্টিং নিউজ/ধুবুলিয়া: নদিয়ার ধুবুলিয়ার দেশবন্ধু হাই স্কুলের মাঠে গত বুধবার অনুষ্ঠিত হল এক বিশাল ক্রিকেট প্রতিযোগিতা ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’। ধুবুলিয়ার ক্রিকেটপ্রেমী জয়ন্ত সরকার তাঁর বড় মেয়ের অষ্টম জন্মদিন উপলক্ষে এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন করেন। উল্লেখ্য, এটি আরিয়া স্পোর্টস কাপের দ্বিতীয় বর্ষ।

এদিনের প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করে। টেনিস বলে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয় ৬ ওভার করে। দার্জিলিং, কলকাতা, দুর্গাপুর, খড়গপুরসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট টিম এসে যোগ দেয় এদিনের ম্যাচে। জনপ্রিয় টেনিস ক্রিকেটারদের উপস্থিতিতেও ছিল উত্তেজনার ছোঁয়া।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রুপসা কুইন তেহট্ট ক্রিকেট টিম, আর রানার্স আপ হয় রয়াল বয়েজ দার্জিলিং। বিজয়ী দলকে তুলে দেওয়া হয় নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি। রানার্স আপ দল পায় নগদ ৮০ হাজার টাকা ও রানার্স আপ ট্রফি। টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার জগৎ সরকার। তাঁকে পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি

খেলা দেখতে এদিন দেশবন্ধু হাই স্কুল মাঠে ভিড় করেন হাজার হাজার দর্শক। পাশাপাশি দর্শকদের সুবিধার জন্য মাঠে বসানো হয় জায়েন্ট স্ক্রিন। টুর্নামেন্টের সমস্ত খেলা ইউটিউবে বাংলা, ইংরেজি ও হিন্দি—এই তিন ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়। আয়োজন, পরিবেশ ও উত্তেজনার দিক থেকে এই প্রতিযোগিতা একেবারে জাতীয় স্তরের ক্রিকেট টুর্নামেন্টের স্বাদ এনে দেয় দর্শকদের কাছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

জামিতুল ইসলাম, স্টিং নিউজ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ…

1 month ago

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান।…

3 months ago

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

6 months ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

7 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

8 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

8 months ago