Categories: রাজ্য

নারীর মর্যাদা রক্ষায় রাজ্যজুড়ে ‘অঙ্গীকার যাত্রা’—১৬ ডিসেম্বর কলকাতায় সমাপনী সমাবেশ

Advertisement
Advertisement

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই রাজ্যব্যাপী উদ্যোগ। সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর দুপুর ১২টায় কলকাতার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে।

এদিন নদিয়ার কৃষ্ণনগরের গ্রেস কটেজে অঙ্গীকার যাত্রার সঙ্গে যুক্ত সদস্যরা এক বিশেষ সাংবাদিক বৈঠক করেন।

সেখানে তারা জানান, নারীর লাঞ্ছনা মানবসভ্যতার এক লজ্জা এবং একসময়ের নবজাগরণের আলো আজ ক্রমশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। তাই সমাজকে সচেতন করতেই এই যাত্রা অত্যন্ত প্রয়োজনীয়।

নদিয়া জেলায় কর্মসূচিকে সফল করতে বিশিষ্ট নাগরিকদের প্রয়াসে গড়ে উঠেছে একটি অভ্যর্থনা সমিতি।

পাশাপাশি, জেলার বিভিন্ন প্রান্তে গঠন করা হয়েছে ৭০টি সহায়ক অভ্যর্থনা সমিতি, যারা জেলা আবর্তনা সমিতির আহবানে বিভিন্ন কর্মসূচি আয়োজন করছে।

অঙ্গীকার যাত্রার প্রথম দিন ৯ ডিসেম্বর জেলার সব সহায়ক সমিতির উদ্যোগে এলাকায় এলাকায় মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের ছবিতে মাল্যদান, অঙ্গীকার সভা এবং পদযাত্রার আয়োজন করা হবে।

১৩ ডিসেম্বর অংশগ্রহণকারীরা কৃষ্ণনগর শহর পরিক্রমা করবেন এবং পোস্ট অফিস মোড়ে সংবর্ধনা সভা, পদযাত্রা ও সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন।

নারী মর্যাদা রক্ষার বার্তা ছড়িয়ে দিতে রাজ্যজুড়ে এই অঙ্গীকার যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা করছেন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

3 weeks ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

2 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

3 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

3 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

3 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

3 months ago