স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সেক্রেটারি অনুপম দাস এই সম্মেলনে অতিথি শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।
তিনি বলেন, “২০১৯ সালে বিভিন্ন সরকার ও সরকার-পোষিত কলেজগুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে SACT শিক্ষক নিয়োগের মাধ্যমে বহু শিক্ষক-শিক্ষিকা উপকৃত হয়েছেন। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীকালে কাজের প্রয়োজনে বিভিন্ন সময়ে আমাদের অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ও অধ্যক্ষদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।”
তবে তিনি অভিযোগ করেন, কলেজ ফান্ড সীমিত হওয়ায় বর্তমানে অতিথি শিক্ষকদের মাসিক বেতন অত্যন্ত সামান্য, যা দিয়ে বর্তমান সময়ে সুষ্ঠুভাবে জীবনযাপন করা প্রায় অসম্ভব। এমনকি বিভিন্ন সরকারি ছুটির দিনেও তারা কোনও বেতন পান না, অথচ তাদের প্রায় পূর্ণকালীন শিক্ষকের সমপরিমাণ কাজ করতে হয়।
এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্য সরকারের কাছে চার দফা দাবি জানানো হয়—
১) চাকরির স্থায়ীকরণ
২) ৬০-৬৫ বছর বয়স পর্যন্ত চাকরির ধারাবাহিকতা
৩) সকলের জন্য সুষ্ঠু ও নির্দিষ্ট বেতন কাঠামো
৪) আকস্মিক ছাঁটাই বন্ধ ও পুনর্বহাল নিশ্চিত করা
সংগঠনের দাবি, এই বিষয়গুলি নিয়ে তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীদের কাছে বারংবার আবেদন জানিয়েছেন। পাশাপাশি নবান্ন ও বিকাশ ভবনের বিভিন্ন আধিকারিকদের কাছেও নিজেদের বক্তব্য তুলে ধরা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি স্তরে কিছু অগ্রগতি হয়েছে বলে তারা আশাবাদী।
শেষে মুখ্যমন্ত্রীর কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দ্রুত বিবেচনার আবেদন জানিয়ে অনুপম দাস বলেন, যাতে ভবিষ্যতে অতিথি শিক্ষকরা সুষ্ঠু ও সমস্যাহীনভাবে জীবনযাপন করতে পারেন।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাদের এই বার্তাগুলি যেন রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেও
স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…
কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…
স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…
স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…
স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…
অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে…