Categories: রাজ্য

রানাঘাটের বিজেপি সাংসদের চেষ্টায় প্রাণে বাঁচলো দুই মহিলা, কিভাবে? জানুন

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ নদিয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মানবিক মুখ দেখলো নদিয়াবাসী। তার চেষ্টায় প্রাণে বাঁচলো দূর্ঘটনায় গুরুতর আহত দুই মহিলা।

জানা গিয়েছে, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রবিবার রাত ৮টা নাগাদ ৩৪ নং জাতীয় সড়ক ধরে গাড়িতে চেপে রানাঘাট থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় তিনি শান্তিপুর বাইপাসে পেট্রোল পাম্পের কাছে একটি হোটেলের সামনে কিছু লোকের ভিড় দেখতে পান।

ভিড় দেখে কৌতুহলবশতঃ তিনি গাড়ি থেকে নেমে দেখতে পান দুইজন মহিলা গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছেন।

উপস্থিত মানুষজনের কাছ থেকে তিনি জানতে পারেন, কোনো একটি লরি তাদের ধাক্কা মেরে পালিয়েছে। কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি।

একথা জানার পর তিনি নিজের গাড়ি করে ওই দুই মহিলাকে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। তার তৎপড়তাতেই বেঁচে যায় ওই দুই মহিলা।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

1 month ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

3 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

4 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

4 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

4 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

4 months ago