Categories: রাজ্য

শহরের নিরাশ্রয় মানুষদের নিয়ে ভাই ফোঁটার অনুষ্ঠান নবদ্বীপ থানায়

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস, নবদ্বীপ, নদিয়াঃ শহরের নিরাশ্রয় অসহায় মানুষদের নিয়ে ভাই ফোঁটার আসর নবদ্বীপ থানার পুলিশের। সোমবার একযোগে ভাই ফোঁটা, কার্তিক পূজো,অন্নকূট ও গোবর্ধন পূজো কে ঘিরে মেতে উঠল চৈতন্যভূমি নবদ্বীপ। মন্দির নগরীর অন্যতম শ্রীমন ধামেশ্বর মহাপ্রভু মন্দির সহ শহর ও মায়াপুরের একাধিক মন্দিরে মহা সমারোহে উদযাপিত হল অন্নকূট ও গোবর্ধন পূজো।

পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়া এবং পূর্বস্থলীর মতো নবদ্বীপের ইদ্রাকপুর ও গঞ্জডাঙ্গা গ্রামে কার্তিক পূজো কে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। যদিও করোনা আবহে এবছরে সমস্ত উৎসবই উৎসবের আকার নেয়নি। একপ্রকার অনাড়ম্বর ভাবেই উৎযাপিত হল কার্তিক পূজো থেকে অন্নকূট উৎসব।

কার্তিক পুজোকে ঘিরে কাটোয়া বা পূর্বস্থলীর মতোই ইদ্রাকপুর গ্রামের মানুষ মেতে ওঠেন বিভিন্ন দেবদেবীর পুজোয়। সেখানে কার্তিকের পাশাপাশি মহিষমর্দিনী মাতা থেকে অন্নপূর্ণা,বহু দেবদেবীর পূজো হয় কার্তিক পুজোকে ঘিরে। অন্যদিকে এদিন ছিল বাঙালীর ঘরে ঘরে ভাই ফোঁটা। সেই ভাই ফোঁটা কে কেন্দ্র করে নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা নিরাশ্রয় অসহায় একাধিক মানুষকে নিয়ে ভাই ফোঁটার আসর বসাল নবদ্বীপ থানা ও কৃষ্ণনগর জেলা পুলিশ।

সোমবার দুপুরে নবদ্বীপ ও বিষ্ণুপ্রিয়া স্টেশন সহ শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ১৪ জন নিরাশ্রয় অসহায় মানুষদের নিয়ে থানা প্রাঙ্গনে বসল ভাই ফোঁটার আসর। সেখানে থানার এক মহিলা পুলিশ আধিকারিক সহ অন্যান্য মহিলা পুলিশ কর্মীরা একে একে ওইসব অসহায় মানুষদের কপালে ফোঁটা দিয়ে তুলে দিলেন মিষ্টি ও সাদা দই। বিনিময়ে অসহায় মানুষদের কাছ থেকে মহিলা পুলিশ কর্মীরা পেলেন প্রানভরা আশীর্বাদ। শুধু ফোঁটা বা মিষ্টি মুখ করানোই নয়, থানার পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হল একটি পোশাক ও শীতের গরম চাদর।

স্টেশন বা রাস্তার ধারে থাকা মানুষদের কাছে শীত মরশুমে রাত কাটানোর মত গরম চাদরের অভাব। সেদিকে তাকিয়েই পোশাকের পাশাপাশি দেওয়া হল একটি করে গরম চাদর। এতেই শেষ নয়,দুপুরে খালি পেটে যাতে ফিরে না যেতে হয়, তার জন্য নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিকের উদ্যোগে ব্যবস্থা করা হয় মধ্যাহ্নভোজন। সেখানে ১৪ জন নিরাশ্রয় ভবঘুরে মানুষ মাছ ও মাংস সহকারে খাওয়ার পর তাদের কয়েকটি টোটো করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করে থানা কতৃপক্ষ। থানার এহেন আতিথিয়তায় আপ্লুত অসহায় নিরাশ্রয় মানুষগুলি।

এমনই এক নিরাশ্রয় মানুষ আশি উত্তীর্ণ রাখাল দাস। দীর্ঘ ষাট বছর ধরে বৃন্দাবনের বাসিন্দা। আদি বাড়ি বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে। চলতি বছরে বৃন্দাবন থেকে দোল উৎসবে নবদ্বীপ ধামে এসেছিলেন।

তারপরই শুরু হয়ে যায় করোনা মোকাবিলায় ভারতজুড়ে লকডাউন। আটকে পরেন তীর্থভূমি নবদ্বীপে। সেই থেকে অস্থায়ীভাবে নবদ্বীপ ধাম স্টেশনের বাসিন্দা। টাকা পয়সা শেষ হয়ে ভিক্ষা বৃত্তি করেই চলছে দিন যাপন।

নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক কল্লোল কুমার ঘোষ বলেন, স্টেশন চত্বর সহ শহরের একাধিক জায়গার কিছু নিরাশ্রয় মানুষকে নিয়ে ভাই ফোঁটার আয়োজন করা হয়েছিল। বছরভর স্টেশন বা রাস্তার এক পাশে পরে থাকে ওরা। বেশিভাগেরই সাতকুলে কেউ নেই। তাই ওদের মুখে একটু হাঁসি ফোটাতেই এই সামান্য আয়োজন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

অতিথি শিক্ষকদের চার দফা দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

স্টিং নিউজ: গত ২৩ ফেব্রুয়ারি সোমবার ওয়েস্ট বেঙ্গল কলেজ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক…

1 month ago

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে…

3 months ago

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম…

4 months ago

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

4 months ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

4 months ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

4 months ago