Breaking
20 Aug 2026, Thu

নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী?

স্টিং নিউজ: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় ২৬ -এর নির্বাচনে কে হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? এ নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শিক্ষা দূর্নীতে পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য্য জেলবাস করার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার আদৌ কি দল তাঁকে টিকিট দেবে? নাকি ওই কেন্দ্রের জন্য তৃণমূল অন্য কোনো মুখ খুঁজছে? ইতিমধ্যে এর উত্তর কিন্তু খুঁজতে শুরু করেছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল মনে করছে, শিক্ষা দূর্নীতির অভিযোগে অভিযুক্ত বিধায়ক মানিক ভট্টাচার্য্যকে টিকিট দেওয়ার ভুলটা তৃণমূল হয়তো করবে না। তাহলে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে না চাইতেই বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে যাবে।

এখন প্রশ্ন হল- মানিক ভট্টাচার্য্য টিকিট না পেলে, কে টিকিট পাবেন? রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, দল এবার রাজনীতির বাইরের কোনো ব্যক্তিকে টিকিট দিতে পারে যার পলাশীপাড়া বিধানসভা জুড়ে এক স্বচ্ছ ভাবমূর্তি আছে। এ বিষয়ে দলের প্রথম পছন্দ হতে পারে অনুপ রায় নামে একজন বিশিষ্ট সমাজসেবী। পেশায় স্পেশাল ক্লাস গভঃমেন্ট কনট্রাকটার। লাস্ট ৩০ বছর ধরে উড়িষ্যায় কাজ করছেন। উড়িষ্যা গভঃমেন্টের ব্রিজ ও রোড নির্মাণের সঙ্গে যুক্ত। বি.এস.সি দ্বিতীয় বর্ষে পড়াশুনো ছেড়ে তিনি এমআইটি বহরমপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। হিন্দি, বাংলা, উড়িয়া ও ইংরেজি, মোট চারটি ভাষাতেই তিনি সাবলীল।

অনুপ রায়ের বাড়ি পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট গ্রামে। কর্মক্ষেত্র উড়িষ্যা হলেও তিনি পলাশীপাড়া বিধানসভারই ভোটার। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তিনি পলাশীপাড়া এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করে চলেছেন। মানুষের পাশে থেকে কাজ করছেন। এলাকায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।

তৃণমূলের ভিতর একটি গুঞ্জন শুরু হয়েছে, পলাশীপাড়া বিধানসভায় সম্ভাব্য টিকিট পাওয়ার তালিকায় নাম রয়েছে, নদিয়া ডিপিএসসির চেয়ারম্যান দেবাশিষ বিশ্বাস, যিনি মহুয়ার মৈত্রের অনুগামী বলে পরিচিত । যদিও তাঁকে নিয়ে সোস্যাল মিডিয়াতে একাধিক বিতর্ক রয়েছে।

টিকিট পাওয়ার দৌড়ে আছেন, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার আই.এন.টি.টি.ইউ.সির সভাপতি জুলফিক্কার আলি খাঁ এবং নদিয়া জিলা পরিষদের সদস্য প্রণয় ঘোষ চৌধুরী। আছেন নদিয়ার উত্তরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি জয়ন্ত সাহা ও নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সহ-সভাপতি ড. আবুল হোসেন বিশ্বাস।

ভিডিও নিউজ দেখুন

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Developed by