Breaking
14 Aug 2026, Fri

আগামী সোমবার থেকে নদিয়ার সমস্ত মাদ্রাসায় পরিদর্শন, নবান্নের নির্দেশে মাঠে নামছেন উচ্চপদস্থ আধিকারিক

Advertisement

জামিতুল ইসলাম, স্টিং নিউজ:

সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশে আগামী সোমবার থেকে নদিয়া জেলার সমস্ত তালিকাভুক্ত মাদ্রাসায় বিশেষ পরিদর্শন শুরু হতে চলেছে। শিক্ষার মান, সরকারি প্রকল্পের বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রম এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

৮ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া নবান্নের এক সরকারি নির্দেশিকা (মেমো নং: 1476-MD) অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় স্বীকৃত ও অস্বীকৃত নির্বাচিত মাদ্রাসাগুলিতে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদিয়া জেলার জন্য পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট ডিরেক্টর, ডিরেক্টরেট অব মাদ্রাসা এডুকেশন জুলফিকার হাসান (WBCS-Exe.)-কে।

সরকারি নির্দেশে জানানো হয়েছে, পরিদর্শনের সময় শিক্ষার পরিবেশ, সরকারি প্রকল্পের বাস্তবায়ন, নথিপত্র, অবকাঠামো এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে নির্ধারিত ফরম্যাটে রিপোর্ট জমা দিতে হবে। ১৫ জুলাইয়ের মধ্যে পরিদর্শন শেষ করে ২১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Developed by