
স্টিং নিউজ, কলকাতা:
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এদিন বলেন, বাগেশ্বর বাবা নামক ব্যক্তি প্রকাশ্যে বাঙালিকে ভণ্ড বললেন, অপমান করলেন। অকারণে আমিষ, নিরামিষ নিয়ে বিতর্ক তুললেন। এতদিন পর তাঁর কাছে কি বাংলা ও বাঙালিকে শিখতে হবে পুজো কীভাবে হবে? কে কখন নিরামিষ খাবেন, কখন খাবেন না? আমরা সবাই এর তীব্র প্রতিবাদ করেছি। এর মধ্যে মুখ্যমন্ত্রী বললেন, বাগেশ্বর বাবার বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের গ্রেফতার করতে হবে! তাঁর নির্দেশের পরই বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় অ্যারেস্ট করা শুরু করেছে বিজেপি সরকার।







