Breaking
12 Sep 2026, Sat

নেতাজিকে অপমানে অনন্ত মহারাজ কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুনাল ঘোষের

স্টিং নিউজ, কলকাতা:

বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করাচ্ছেন৷ আর তাদের দলেরই সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে অকথ্য ভাষায় অপমান করছেন মুখ্যমন্ত্রী তখন কেন তাঁকে অ্যারেস্ট করাচ্ছেন না? শুক্রবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এদিন বলেন, বাগেশ্বর বাবা নামক ব্যক্তি প্রকাশ্যে বাঙালিকে ভণ্ড বললেন, অপমান করলেন। অকারণে আমিষ, নিরামিষ নিয়ে বিতর্ক তুললেন। এতদিন পর তাঁর কাছে কি বাংলা ও বাঙালিকে শিখতে হবে পুজো কীভাবে হবে? কে কখন নিরামিষ খাবেন, কখন খাবেন না? আমরা সবাই এর তীব্র প্রতিবাদ করেছি। এর মধ্যে মুখ্যমন্ত্রী বললেন, বাগেশ্বর বাবার বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের গ্রেফতার করতে হবে! তাঁর নির্দেশের পরই বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় অ্যারেস্ট করা শুরু করেছে বিজেপি সরকার।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Developed by