
স্টিং নিউজ সার্ভিস:
এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে কলিঙ্গ কাপ, যার প্রথম পুরুষ্কার ১ লক্ষ ৫ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি। দ্বিতীয় পুরুষ্কার ৮০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি। খেলাটি হবে ক্যামব্রিজ বলে। ১০/১০ ওভারের এই খেলায় থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার। হ্যাট্রিক করলে নগদ টাকা আবার পর পর তিনটি ছয় মারলে নগদ টাকা। ম্যান অব দ্যা সিরিজ পাবে এলইডি টিভি। এই খেলা ঘিরে চাপড়া সহ পার্শ্ববর্তী এলাকার ক্রীড়া প্রেমী মানুষের মধ্যে উন্মাদনা দেখা দিচ্ছে।









