Breaking
20 Aug 2026, Thu

রবীন্দ্র-নজরুল প্রণামে মুখর ধুবুলিয়া শিশু নিকেতন

স্টিং নিউজ, ধুবুলিয়া: গত ১১ মে নদিয়ার ধুবুলিয়া শিশু নিকেতনের উদ্যোগে বীণাপাণি সভাঘরে আয়োজিত হল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল প্রণাম অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে সভাঘর।

অনুষ্ঠানের সূচনায় কবিদ্বয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও দীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, কথা-কবিতা পরিবেশনের মাধ্যমে উপস্থিত শিল্পী ও সাহিত্যপ্রেমীরা রবীন্দ্র-নজরুলের সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিশু সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ, সাহিত্যিক চৈতন্য দাস, বাচিকশিল্পী পীতম ভট্টাচার্য, কবি স্বপন পাল, সোনালি মণ্ডল, অনিমেষ রায়, নিমাই মুখোপাধ্যায়, রমা চক্রবর্তী, মিঠু বিশ্বাস, সুজাতা বিষ্ণু, ডলি দাস, প্রিয়াঙ্কা ভৌমিক, শুভম সরকার প্রমুখ।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা তপন বসাক সহ শিবাশিষ রায় চৌধুরী, শক্তিরঞ্জন দাস, দীনেশ দাস, রামচন্দ্র দাস, ব্রজগোপাল বিষ্ণু, শিপ্রা বসাক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিয়াংশু ভৌমিক ও শিবাশিষ রায়চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Developed by